সরকারি সহায়তা পাওয়ার নতুন নিয়ম, নির্ধারিত হলো ১২ শর্ত
দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অতিদরিদ্র মানুষের জন্য সরকারি মানবিক সহায়তা পাওয়ার যোগ্যতা ও বিতরণের নিয়মে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে নির্ধারিত ১২টি মানদণ্ডের মধ্যে অন্তত চারটি পূরণ করতে পারলেই কোনো পরিবারকে এ সহায়তার জন্য যোগ্য বিবেচনা করা হবে। একই সঙ্গে ভিজিএফ, সাধারণ ত্রাণ (জিআর), খাদ্যশস্য, শিশুখাদ্য, পশুখাদ্য, শীতবস্ত্র এবং ঘর নির্মাণে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তার পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ....
